Asian Wrestling Championship: এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে প্রথম সোনা জয় আমান সেহরাওয়াতের

এই টুর্নামেন্টে ভারতের ঝুলিতে এসেছে একটি সোনা, তিনটি রুপো ও নয়টি ব্রোঞ্জ পদক।

Asian Wrestling Championship: এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে প্রথম সোনা জয় আমান সেহরাওয়াতের
Aman Sherawat (Photo Credit: SportStar/ Twitter)

বৃহস্পতিবার ভারতের হয়ে এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে প্রথম সোনা জিতেছেন আমান সেহরাওয়াত। ৫৭ কেজি ফ্রিস্টাইলের ফাইনালে আমান সেহরাওয়াত কিরগিজস্তানের আলমাজ স্মানবেকভকে (Almaz Smanbekov) ৯-৪ ব্যবধানে পরাজিত করেন। কোয়ার্টার ফাইনালে জাপানের রিকুতো আরাইকে ৭-১ ব্যবধানে হারিয়ে অভিযান শুরু করেন সেহরাওয়াত। সেমিফাইনালে ৭-৪ স্কোরলাইনে চিনের জু ওয়ানহাওকে (Zou Wanhao) হারান তিনি। শেহরাওয়াত তার ওজন বিভাগে বর্তমান অনূর্ধ্ব-২৩ বিশ্ব চ্যাম্পিয়ন। ৯ এপ্রিল থেকে শুরু হওয়া এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপের ৩৬তম আসরে এখনও পর্যন্ত ভারতের হয়ে একমাত্র সোনা জিতেছেন তিনি। টোকিও অলিম্পিকে রুপো জয়ী রবি দাহিয়া চোট পেয়ে ছিটকে যাওয়ায় ভারতীয় দলে সুযোগ পান সেহরাওয়াত। এছাড়া,৭৯ কেজি ফ্রিস্টাইলে তাজিকিস্তানের শুহরত বোজোরভকে ১২-১ ব্যবধানে পরাজিত করে ব্রোঞ্জ পদক জিতেছেন দীপক মিরকা।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 14, 2023 12:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).