Asian Para Games: ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গল ইভেন্টে সোনা জয় প্যারা শাটলার প্রমোদ ভগতের

এই প্রথম প্যারা এশিয়ান গেমসে দু'টি ব্রোঞ্জ সহ মোট তিনটি পদক জিতলেন প্রমোদ

Asian Para Games: ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গল ইভেন্টে সোনা জয় প্যারা শাটলার প্রমোদ ভগতের
Pramod Bhagat Wins Gold (Photo Credit: Argus News/ X)

আজ ২৭ অক্টোবর এশিয়ান প্যারা গেমস ২০২৩-এ পুরুষ সিঙ্গলস এসএলথ্রি (SL3) ব্যাডমিন্টন ইভেন্টে সোনা জিতলেন প্রমোদ ভগত (Pramod Bhagat)। একই সঙ্গে আর এক স্বদেশি নীতেশ কুমার (Nitesh Kumar) রুপো জেতেন। ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গল ফাইনালে ভগত ২২-২০, ১৮-২১ এবং ২১-১৯ গেমে কুমারকে হারিয়ে শেষ পর্যন্ত ২-১ গেমে জয়ী হন। এশিয়ান প্যারা গেমসে এটি ভারতের ২১তম সোনা। এই প্রথম প্যারা এশিয়ান গেমসে দু'টি ব্রোঞ্জ সহ মোট তিনটি পদক জিতলেন প্রমোদ। এর আগে প্রমোদ ভগত ও সুকান্ত কদমের (Sukant Kadam) জুটি চীনে চলমান প্যারা এশিয়ান গেমসে পুরুষ ডাবলস এসএল৩-এসএল৪ (SL3-SL4) বিভাগে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন। এর আগে বুধবার প্যারা-ব্যাডমিন্টন মিক্সড ডাবলসে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছিলেন প্রমোদ ও তাঁর পার্টনার মনীষা রামদাস (Manisha Ramdass)। Asian Para Games: পুরুষদের ১৫০০মি দৌড়ে সোনা জিতে ইতিহাস রমন শর্মার, তিরন্দাজিতেও সোনা জয় শীতল দেবীর

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 27, 2023 10:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).