Asia Cup 2023, IND vs NEP: নেপালের বিরুদ্ধে বুমরাহের জায়গায় সুযোগ পেতে পারেন মহম্মদ শামি, বলছে সূত্র
এই সময়ে বুমরাহের জায়গায় কে সুযোগ পাবেন সেটাই দেখার বিষয়। কিছু রিপোর্ট অনুযায়ী, বুমরাহের জায়গায় ভারতীয় টিমের প্রথম একাদশে খেলতে দেখা যেতে পারে অভিজ্ঞ বোলার মহাম্মদ শামিকে।
সোমবার এশিয়া কাপের পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নেপাল। তবে এই ম্যাচের আগে টিম ইন্ডিয়ার অভিজ্ঞ ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহ ফিরে এসেছেন মুম্বাইয়ে নিজের বাড়িতে। এই কিংবদন্তির বোলার কেন ফিরে এসেছেন? আবার কি চোট ? না এবারের ফিরে আসার কারণটি এমন যে তাঁর অনুগামী থেকে ক্রিকেট ভক্ত সকলকে খুশি করবে।জানা গেছে বুমরাহ বাবা হয়েছেন। নিজেই টুইট করে সেই খবর সকলকে দিয়েছেন তিনি। তবে সুপার ৪-এ টিম ইন্ডিয়ার সঙ্গে যোগ দেবেন বুমরাহ।
এই সময়ে বুমরাহের জায়গায় কে সুযোগ পাবেন সেটাই দেখার বিষয়। কিছু রিপোর্ট অনুযায়ী, বুমরাহের জায়গায় ভারতীয় টিমের প্রথম একাদশে খেলতে দেখা যেতে পারে অভিজ্ঞ বোলার মহাম্মদ শামিকে। এর বাইরেও রয়েছে প্রসিধ কৃষ্ণের অপশন।এখন দেখার সম্ভাব্য চূড়ান্ত দলে কারা থাকছেন
টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ড্য, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ শামি/প্রসিধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ।
Shami is likely to replace Bumrah in the match against Nepal. [RevSportz] pic.twitter.com/BCNm1mUjZZ
— Johns. (@CricCrazyJohns) September 3, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 04, 2023 10:18 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

