2022 T-20 World Cup: এশিয়াকাপের পর বিশ্বকাপেও নবির নেতৃত্বে মাঠে আফগানিস্তান, একঝাঁক নতুন মুখ ১৫ সদস্যের দলে

এশিয়া কাপে আফগানিস্তানকে নেতৃত্ব দিয়েছেন মহম্মদ নবি, বিশ্বকাপেও মহম্মদ নবিকে অধিনায়ক করেই দল ঘোষণা করল আফগানিস্তান।

2022 T-20 World Cup: এশিয়াকাপের পর বিশ্বকাপেও নবির নেতৃত্বে মাঠে আফগানিস্তান, একঝাঁক নতুন মুখ ১৫ সদস্যের দলে
Photo Credit_Twitter

১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে টি ২০ বিশ্বকাপ (T20 World Cup)। ইতিমধ্যেই বেশিরভাগ অংশগ্রহণকারী দল তাদের দল ঘোষণা করে ফেলেছে। এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এশিয়া কাপে আফগানিস্তানকে নেতৃত্ব দিয়েছেন মহম্মদ নবি, বিশ্বকাপেও মহম্মদ নবিকে (Mohammad Nabi) অধিনায়ক করেই দল ঘোষণা করল আফগানিস্তান। খুব বেশি চমক না থাকলেও স্কোয়াডে একঝাঁক বদল করল তারা।এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ পড়লেন অনেকেই। দেখে নেব আফগানিস্তানের পুরো ১৫ জন সদস্যের দল।

মহম্মদ নবি (অধিনায়ক), নাজিবুল্লা জাদরান (সহ অধিনায়ক), রহমানুল্লা গুরবাজ, আজমাতুল্লা ওমরজাই, দারবিস রাসুলি, ফারিদ আহমেদ, ফজলহক ফারুকি, হজরতুল্লা জাজাই, ইব্রাহিম জাদরান, মুজিব উর রহমান, নবীন উল হক, কোয়েস আহমেদ, রশিদ খান, সালিম সফি, উসমান গনি। রিজার্ভ: আফজার জাজাই, সারাফুদ্দিন আশরফ, রহমত শাহ, গুলবদিন নায়েব।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 16, 2022 12:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).