'Rahega Sabse Upar Tiranga': 'না লেগা কোয়ি পাঙ্গা, রহেগা সবসে উপর তিরঙ্গা', বিশ্ব জয়ের পর ভারতের বাঘিনীদের গর্জন, গান গাইলেন হরমনপ্রীত, রিচা, জেমাইমারা, দেখুন ভিডিয়ো
বিশ্ব জয় করেছে ভারতের মহিলা ক্রিকেট দল (India Women’s Cricket Team)। হরমনপ্রীত কউর, জেমাইমা রডরিগেজ, রিচা ঘোষদের হাতে প্রথম উঠে এসেছে বিশ্বকাপ। পুরুষদের পাশপাশি ভারতের মহিলারাও এবার বাঘের মত গর্জন করছেন। তাইতো, বিশ্বকাপ (ICC Women’s World Cup 2025) জয়ের পর যেমন হরমনপ্রীত কউরকে দেখা যায়, ভাঙড়া নেচে জয় শাহর হাত থেকে বিশ্বকাপের ট্রফি নিতে, তেমনি জয়ের গান গাইলেন ভারতের মেয়েরা।
মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়াম তখন সরগরম। মুম্বইতে ফাইনাল ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে রিচারা তখন বিশ্বসেরা। তাইতো, অবলীলায় জেমাইমা, হরমনপ্রীতরা গোটা বিশ্বকে চ্যালেঞ্জ করলেন।
গাইলেন 'হম হ্যায় টিম ইন্ডিয়া। না লেগা কোয়ি পাঙ্গা। রহেগা সবসে উপর তিরঙ্গা।' আনন্দে উচ্ছ্বসিত জেমাইমা, দীপ্তি শর্মা, রিচা ঘোষরা গোটা দলকে নিয়ে যেন গর্জন শুরু করলেন। ভারতীয় দলকে যাতে কেউ চ্যালেঞ্জজ না করে, সে বিষয়ে প্রত্যেককে সতর্ক করে দেন ভারতের বাঘিনীরা।
দেখুন বিশ্ব জয়ের পর ভারতের বাঘিনীদের উল্লাস...
𝐒𝐭𝐫𝐚𝐢𝐠𝐡𝐭 𝐟𝐫𝐨𝐦 𝐭𝐡𝐞 𝐡𝐞𝐚𝐫𝐭
No better moment for the #WomenInBlue to unveil their team song. #TeamIndia | #CWC25 | #Final | #INDvSA | #Champions pic.twitter.com/ah49KVTJTH
— BCCI Women (@BCCIWomen) November 3, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 03, 2025 12:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

