Viral Video From Court Room: 'রোজগার ছাড়া বিয়ে করেছেন কেন?' আদালতে প্রশ্ন বিচারকের
আপনার যদি রোজগার না থাকে, তাহলে বিয়ে করলেন কেন? আদালতে (Court) বসে এক চিকিৎসককে (Doctor) এমনই প্রশ্ন করেন বিচারক (Judge)। রোজগার না থাকলে বিয়ের অধিকার শুধুমাত্র আইনজীবীদের আছে। আর কারও নেই। যা শুনে হেসে ফেলেন ওই চিকিৎসক। আদালতের ভিতরে বিচারক এবং ওই চিকিৎসকের কথা এবং আলোচনার ভিডিয়ো হু হু করে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। মজার ছলেই বিচারক এবং চিকিৎসকের কথোপকথন শুরু হয়। তবে বিচারক যা বলেছন, তাকে অনেকেই সমর্থন করেননি। বিচারকের মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। ফলে আদালতের ভিতরের ওই ভিডিয়ো নিয়ে জোর সমালোচনা শুরু হয়ে যায়। 'রোজগার ছাড়া বিয়ে করেছেন কেন?' এই ক্যাপশনও ভাইরাল হতে শুরু করে সামাজিক মাধ্যমে।
দেখুন সেই ভিডিয়ো যেখানে বিচারক এবং চিকিৎসকের কথোপকথন শুরু হয় বিয়ে নিয়ে...
Why did you get married without any income? pic.twitter.com/iwqf0K5Sea
— ShoneeKapoor (@ShoneeKapoor) April 1, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 04, 2025 07:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

