Leopard Video: পাহাড়ের খাঁজ থেকে বেরিয়ে ২ মহিলার উপর ঝাঁপিয়ে পড়ল চিতা, শিউরে ওঠা ভিডিয়ো

Leopard Video: পাহাড়ের খাঁজ থেকে বেরিয়ে ২ মহিলার উপর ঝাঁপিয়ে পড়ল চিতা, শিউরে ওঠা ভিডিয়ো
Leopard Attacks Women (Photo Credit: Video Screen Grab)

উত্তরাখণ্ডের আলমোরা থেকে এবার এমন একটি ভিডিয়ো উঠে এল, যা দেখে শিউরে উঠবেন অনেকেই। আলমোরার পাহাড়ের খাঁজে হঠাৎ করেই দুই মহিলার উপর হামলা চালায় একটি চিতা (Leopard) । পাহাড় থেকে নামার সময় হঠাৎ করেই ওই দুই মহিলার পিছন থেকে এসে হামলা চালায় চিতা বাঘটি। পাহাড়ের খাঁজেই দুই মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সোশ্যাল মিডিয়ায় আলমোরার ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর জল্পনা শুরু হয়। তবে উত্তরাখণ্ডের  (Uttarakhand) পাহাড়ে যাঁরা কাঠ কুড়োতে যান, তাঁদের এমন অভিজ্ঞতা প্রায়শই হয়ে থাকে বলে মন্তব্য করেন অনেকে। তা সত্ত্বেও আলমোরার ওই ভিডিয়ো নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। দেখুন...

আরও পড়ুন: Leopard: নাসিকে চিতার হানায় মহিলার মৃত্যু, ক্ষতিপূরণ ১৫ লক্ষ টাকা, বাঘের ভয়ে 'নাইট কার্ফু'!

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 30, 2022 11:43 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).