টাকা থাকলে কত কিছু শখই না মেটানো যায়। গাড়ির একটা নম্বর প্লেটের জন্য ১২২ কোটি ৬১ লক্ষ টাকা খরচ করলেন দুবাইয়ের এক ব্যবসায়ী। দুবাইয়ের রাস্তায় চলা গাড়ির পছন্দমত নম্বর পাওয়ার এক নিলামের আয়োজন হয়েছিল। তাতে সবার নজরে ছিল পি ৭ (P7) নম্বরের দিকে। কারণ দুবাইতে ৭ হল খুব শুভ, পবিত্র সংখ্যা। আর এই পি ৭ নম্বরের জন্য নিলামে একেবারে ৫৫ মিলিয়ন দুবাই দিরহাম খরচ করলেন এক ব্যবসায়ী। ভারতীয় মুদ্রায় যার মূল্য দাঁড়ায় প্রায় ১২২ কোটি ৬১ লক্ষ ৪৪ হাজার ৭০০ টাকা।

১৫ মিলিয়ন দুবাই দিরহাম থেকে শুরু হয়েছিল নিলাম পর্ব। তারপর সাত জনের দর হাঁকাহাঁকির পর সেটা চলে যায় ৫৫ দিরহামে।

দেখুন টুইট

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)