Viral News: ১০ টাকার কয়েন দিয়ে স্কুটার কিনে নেটবাসীকে হতবাক করলেন জয়পুরের যুবক
স্কুটারের দাম ছিল আনুমানিক ১ লক্ষ ১০ হাজার থেকে ১ লক্ষ ৪৫ হাজার টাকা। ইলেকট্রনিক স্কুটারটি কেনার পর দামের পুরো টাকাটাই ওই ব্যক্তি দিয়েছে ১০ টাকার কয়েন মারফত। বিপুল পরিমাণ ১০ টাকার কয়েনের পাহাড় দেখে তো হতবাক দোকান মালিক।
রাজস্থানের (Rajasthan) জয়পুর নিবাসী এক ব্যক্তি এথার ৪৫০ (Ather 450) ইলেকট্রিক স্কুটার কিনতে গিয়ে দোকানদারকে অবাক করলেন। ওই স্কুটারের দাম ছিল আনুমানিক ১ লক্ষ ১০ হাজার থেকে ১ লক্ষ ৪৫ হাজার টাকা। ইলেকট্রনিক স্কুটারটি কেনার পর দামের পুরো টাকাটাই ওই ব্যক্তি দিয়েছেন ১০ টাকার কয়েন মারফত। বিপুল পরিমাণ ১০ টাকার কয়েনের পাহাড় দেখে তো হতবাক দোকান মালিক। ওই ইলেকট্রনিক স্কুটার সংস্থার সিইও তরুণ মেহতা আশ্চর্যকর ঘটনা নেটপাড়ায় তুলে ধরলেন। ক্রেতাকে তাঁর স্কুটারের চাবি তুলে দেওয়ার সময় ওই ১০ টাকার কয়েনগুলো সামনে রেখে ছবি তুলে তা নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন তরুণ।
দেখুন...
A new Ather owner just bought himself a 450 in Jaipur
... all with 10Re coins! pic.twitter.com/VWoOJiQey2
— Tarun Mehta (@tarunsmehta) February 17, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 20, 2024 12:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

