Kerala Man Cracks Guinness World Record: অবিশ্বাস্য! নারকেল ভেঙে গিনেস রেকর্ড গড়লেন কেরলের যুবক, ১ মিনিটে হাত দিয়ে ফাটালেন ১২২টা!
মাত্র ১ মিনিটের মধ্যে ১১৮টি নারকেল ভাঙার রেকর্ড ভেঙেছেন অভিষ। গত ১৪ বছরে এই রেকর্ড কেউ ভাঙতে পারেনি। কেরলের যুবক তা করে দেখালেন। ১ মিনিটে ১২২টি নারকেল ভেঙে গিনেজ বুকে নতুন রেকর্ডেরমাত্রা নির্ধারণ করে দিলেন তিনি।
চোখের পলকে হাত দিয়ে ভাঙছেন নারকেল। তাও আবার একটা দুটো নয়, ১২২টি নারকেল ভেঙে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে (Guinness Book of World Records) নিজের জায়গা করে নিলেন কেরলের যুবক অভিষ পি. ডোমিনিক। ইনস্টাগ্রামে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল হ্যান্ডেল থেকে অভিষের এই নয়া রেকর্ড গড়ার খবরটি প্রকাশ করা হয়েছে। মাত্র ১ মিনিটের মধ্যে ১১৮টি নারকেল ভাঙার রেকর্ড ভেঙেছেন অভিষ। গত ১৪ বছরে এই রেকর্ড কেউ ভাঙতে পারেনি। কেরলের যুবক তা করে দেখালেন। ১ মিনিটে ১২২টি নারকেল ভেঙে গিনেজ বুকে নতুন রেকর্ডের (Guinness World Record) মাত্রা নির্ধারণ করে দিলেন তিনি। স্বপ্নের রেকর্ড অর্জনের পর অভিষ জানান, 'আমি এই রেকর্ড ভাঙার সিদ্ধান্ত নিয়েছি কারণ আমি একটি প্রত্যন্ত গ্রামের বাসিন্দা এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ড আমাদের যে কারো জন্য একটি স্বপ্নের মতো'।
গিনেজ বুকে নাম তুললেন কেরলের অভিষ
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

