FIFA World Cup 2022: বর আর্জেন্টিনার, কনে ফ্রান্সের! কেরলে বিশ্বকাপ ফাইনালের রাতে অভিনব সাতপাকের আসর

ক্রিকেট পাগল দেশ ভারতে ফুটবলপ্রেম সব কিছুকে ছাপিয়ে গেল। কলকাতা থেকে কোচবিহার, কেরল থেকে কাঁকানাড়া-বিশ্বকাপ ফুটবল ফাইনালের উন্মাদনায় গা ভাসায় গোটা দেশ।

FIFA World Cup 2022: বর আর্জেন্টিনার, কনে ফ্রান্সের! কেরলে বিশ্বকাপ ফাইনালের রাতে অভিনব সাতপাকের আসর
couple marry in France, Argentina football shirts. {Photo Credits: Twitter/BBC News)

ক্রিকেট পাগল দেশ ভারতে ফুটবলপ্রেম সব কিছুকে ছাপিয়ে গেল। কলকাতা থেকে কোচবিহার, কেরল থেকে কাঁকানাড়া-বিশ্বকাপ ফুটবল ফাইনালের উন্মাদনায় গা ভাসায় গোটা দেশ। এরই মাঝে কেরলের এক বিয়েবাড়িতে উঠে এল অভিনব দৃশ্য। কাতারের লুসেইল স্টেডিয়ামে মেসি-এমবাপেরা যখন বিশ্বকাপ জয়ের জন্য খেলছেন, তখন কেরলে এক দম্পতির বিয়ে চলছে। বর-কনে একাবের আর্জেন্টিনা-ফ্রান্সের জার্সিতে বিয়ে সারলেন।

বরের গায়ে মেসির জার্সি, আর কনে পরে থাকলেন এমবাপের জার্সি। সেই বিয়েবাড়িতে জায়েন্ট স্ক্রিনে চলল বিশ্বকাপের ম্যাচ। মেসিরা কাপ জিততে সজোরে বেজে উঠল সানাই। বিয়েবাড়ির সবার তখন সে কী নাচ।

দেখুন ছবিতে

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 19, 2022 03:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).