Chhattisgarh Shocker: ‘এটা কি কোনও সমস্যা?’ সরকারি স্কুলে বসে মদ্যপান শিক্ষকের, দেখুন ভাইরাল ভিডিও

বিলাসপুর জেলার একটি সরকারি স্কুলে বসে শিক্ষকের মদ খাওয়ার ভিডিও ভাইরাল।

Chhattisgarh Shocker: ‘এটা কি কোনও সমস্যা?’ সরকারি স্কুলে বসে মদ্যপান শিক্ষকের, দেখুন ভাইরাল ভিডিও
Teacher Caught Drinking in School (Photo Credit: X)

নয়াদিল্লি: ছত্তিশগড়ের (Chhattisgarh) বিলাসপুর জেলার একটি সরকারি স্কুলে শিক্ষকের (Government School Teacher) মদ খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতিতে দেখা যায়, শিক্ষক স্কুলে বসে প্রকাশ্যে মদ্যপান করছেন। ভিডিওটি সামনে আসার পর ডিইও বিষয়টির তদন্ত করেন। ঘটনার দ্বিতীয় দিনে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন। ডিইও টিআর সাহু জানান, বুধবার মাছা গ্রামে অবস্থিত প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক সন্তোষ কুমার কেভাতকে বরখাস্ত করা হয়। বুধবার উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলসী গণেশ চৌহান। আরেক শিক্ষক ছুটিতে ছিলেন। সহকারী শিক্ষক প্রায় তিন ঘণ্টা দেরিতে বিদ্যালয়ে আসেন। স্টাফ রুমে ঢোকার সঙ্গে সঙ্গেই ওই শিক্ষক পকেট থেকে মদের বোতল বের করে টেবিলে রাখেন। তারপর তিনি মদ পান করতে শুরু করেন।

দেখুন 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 01, 2024 10:20 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).