Earthquake Video- Child Remains Alive: অবিশ্বাস্য! ধ্বংসস্তূপের নিচে আটকে, তবুও জীবিত শিশু (দেখুন ভিডিও)
মরক্কোর গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এটি এখন পর্যন্ত দেশের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প
মরক্কোয় শুক্রবার রাতে শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ১৫৩ জন। সেখানে একটি ঘটনা অলৌকিকতার চেয়ে কম কিছু নয়, মরক্কো ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা, খাবার-জল না পেয়েও জীবিত একটি শিশুকে জীবিত বের করে আনা হয়েছে। ভূমিকম্পের তীব্রতা এতটায় বেশী ছিল যে বিদ্যুৎ বিভ্রাটের কারণে মারাকেশের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রাত ১১টা ১১ মিনিটে ভূমিকম্পটি পর্যটন কেন্দ্র মারাকেশ থেকে ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ১৮.৫ কিলোমিটার গভীরে আঘাত হানে। মরক্কোর গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এটি এখন পর্যন্ত দেশের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। প্রতিবেশী আলজেরিয়াতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। আলজেরিয়ার সিভিল ডিফেন্স জানিয়েছে, ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। Morocco Earthquake Visuals : মরোক্কায় ভয়াবহ ভূমিকম্প, মৃত কমপক্ষে ১১৫
A child remains alive, trapped beneath the rubble.
Shocking Video- 😱#deprem #المغرب #مراكش #الداربيضاء #فاس #fes #Morocco #earthquake #morocoearthquake #strongearthquake #marrakesh #marrakech #Marrakesh #زلزال #earthquake #sismos #sismo #Temblor #terremoto pic.twitter.com/QcDk7B51Ak
— Chaudhary Parvez (@ChaudharyParvez) September 9, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 09, 2023 10:21 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

