Bull Attack on Street Video: বেঙ্গালুরুর রাস্তায় ষাঁড়ের গুঁতোয় ছিটকে ট্রাকের চাকার নিচে পড়লেন বাইক চালক, দেখুন ভিডিয়ো
উত্তর বেঙ্গালুরুতে চাঞ্চল্যকর ঘটনা। রাজাজিনগরার কাছে মহালক্ষ্মী লে আউটের রাস্তায় আর পাঁচদিনের মতই বাইক চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। ভিড় রাস্তায় বাইকের সঙ্গে চলছিল ট্রাক, গাড়িও।
উত্তর বেঙ্গালুরুতে চাঞ্চল্যকর ঘটনা। রাজাজিনগরার কাছে মহালক্ষ্মী লে আউটের রাস্তায় আর পাঁচদিনের মতই বাইক চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। ভিড় রাস্তায় বাইকের সঙ্গে চলছিল ট্রাক, গাড়িও। সেখানেই ঘটল এক বড় কাণ্ড। আচমকা একটা ষাঁড় কোনও কারণ ছাড়াই বাইক চালকটিকে আক্রমণ করে। প্রবল গতিতে ষাঁড়ের গুঁতোয় বাইক থেকে ছিটকে পড়েন সেই বাইক চালক। আরও বড় বিপদ হল বাইক চালক ঠিক উল্টোদিক থেকে আসা চলন্ত ট্রাকের চাকার নিচেই পড়েন। এমন ক্ষেত্রে মৃত্যুই নিশ্চিত থাকে। কিন্তু রাখে হরি মারে কে-প্রবাদটা এখানে মিলে গেল।
ট্রাকের চালকের কী খেয়াল হয়, তিনি গাড়ির গতি তখনই একেবারে কমিয়ে দেন। আর তাতেই বেঁচে যান সেই বাস চালক। ওদিকে, ষাঁড়টা গুঁতিয়ে নিচের কাজ সেরে ছুটে পালিয়ে যায়। সবটাই ধরা পড়ে সিসি ক্যামেরায়।
দেখুন সিসিটিভি-তে ওঠা ভিডিয়োটি
Aa bail mujhe maar?
Biker narrowly escapes an angry bull on streets of Mahalakshmi Layout in #Bengaluru.. thankfully the truck beside wasn't speeding 🫨 pic.twitter.com/nc35P3EIer
— Nabila Jamal (@nabilajamal_) April 5, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 05, 2024 05:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

