Bengaluru Work From Car: বেঙ্গালুরুতে গাড়ি চালানোর সময় ল্যাপটপে কাজ,মহিলাকে জরিমানা করল পুলিশ; ভাইরাল হল ভিডিও

ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর আরটি নগর থানার সীমানার মধ্যে।অফিস থেকে বাড়ি ফেরার পথ গাড়ি চালানোর সময় ল্যাপটপ ব্যবহার করছিলেন এক মহিলা। পাশের গাড়ি থেকে তা মোবাইল বন্দী করে এক ব্যক্তি। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Bengaluru Work From Car: বেঙ্গালুরুতে গাড়ি চালানোর সময় ল্যাপটপে কাজ,মহিলাকে জরিমানা করল পুলিশ; ভাইরাল হল ভিডিও
Work From Car (Photo Credit: X@aajtak)

কাজের চাপে দম ফেলার ফুসরত মেলে না, কিন্তু তাই বলে ব্যস্ত রাস্তায় গাড়ি চালানোর সময় কাজ করতে গেলে তা ডেকে আনতে পারে বিপদ। সম্প্রতি এমনই এক ঘটনার সাক্ষী হয়েছে । বেঙ্গালুরুতে ব্যস্ত রাস্তায় গাড়ি চালানোর সময় ল্যাপটপে কাজ করার জন্য মহিলাকে জরিমানা করেছে পুলিশ। শুধু তাই নয়  পুলিশ তাকে 'গাড়ি থেকে নয়, বাড়ি থেকে কাজ করার' পরামর্শও দিয়েছে।

ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর আরটি নগর থানার (RT Nagar police station) সীমানার মধ্যে।অফিস থেকে বাড়ি ফেরার পথ গাড়ি চালানোর সময় ল্যাপটপ ব্যবহার করছিলেন এক মহিলা। পাশের গাড়ি থেকে তা মোবাইল বন্দী করে এক ব্যক্তি। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিও সামনে আসতেই পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে খবর বুধবার সকালে তাকে অতিরিক্ত গতি এবং অসাবধানে গাড়ি চালানোর জন্য ১০০০টাকা জরিমানা করা হয়েছে।

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 13, 2025 10:11 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).