Gostha Pal's 129th Birth Anniversary: প্রবাদপ্রতিম ফুটবলার গোষ্ঠ পালের ১২৯ তম জন্ম দিবস আজ, এক্স হ্যান্ডেলে পোস্ট করে শ্রদ্ধা জানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Gostha Pal's 129th Birth Anniversary: প্রবাদপ্রতিম ফুটবলার গোষ্ঠ পালের ১২৯ তম জন্ম দিবস আজ, এক্স হ্যান্ডেলে পোস্ট করে শ্রদ্ধা জানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata On Gostho Pal Birthday (Photo Credit: X@egiye_bangla)

প্রবাদপ্রতিম ফুটবলার গোষ্ঠ পালের ১২৯ তম জন্ম দিবস আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে। এই উপলক্ষে কলকাতা ময়দানে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে রাজ্যের যুবকল্যান ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারী, প্রাক্তন খেলোয়াড়রা কিংবদন্তি ফুটবলারের মূর্তিতে মাল্যপর্ন করে শ্রদ্ধা জানান।ইণ্ডিয়ান ফুটবল এসোসিয়েশন ' আইএফএ ' বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের ' বিওএ ' ক্রিকেট এসোসিয়েশন অফ বেঙ্গল ' সিএবি ' মোহনবাগান, ইস্টবেঙ্গল,মহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে মূর্তিতে পুষ্পার্ঘ্য দেওয়া হয়।

'চাইনিজ ওয়াল' নামে খ্যাত কিংবদন্তি ফুটবলার গোষ্ঠ পালের আজ ১২৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন- কিংবদন্তি বাঙালি ফুটবলার গোষ্ঠ পালের জন্মদিবসে জানাই আন্তরিক শ্রদ্ধার্ঘ্য।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 20, 2025 03:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).