Wrestlers Protest Against WFI President: জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং এর বিরুদ্ধে অভিযোগের শুনানি শুরু সুপ্রিম কোর্টে, আজ রাতেই নথিভুক্ত হবে এফ আই আর

ব্রিজ ভূষণের বিরুদ্ধে গুরুতর যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন দেশের একাধিক কুস্তিগিররা। তিন মাস কেটে গেলেও এখনো এফআইআর নথিভুক্ত করা হয়নি সেই নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন কুস্তিগিররা।

Wrestlers Protest Against WFI President: জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং এর বিরুদ্ধে অভিযোগের শুনানি শুরু সুপ্রিম কোর্টে, আজ রাতেই নথিভুক্ত হবে এফ আই আর
প্রতীকী ছবি (Photo Credit: Wikimedia Commons)

তিন মাস পর ফের দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসেছেন ভিনেশ ফোগাট (Vinesh Phogat) ও সাক্ষী মালিকের (Sakshi Malik) মতো ভারতের (India) একাধিক নামী কুস্তিগিররা। তাঁদের দাবি একটাই। গ্রেফতার করতে হবে জাতীয় কুস্তি সংস্থার (Wrestling Federation of India) সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংকে। (Brij Bhushan Sharan)। ব্রিজ ভূষণের বিরুদ্ধে গুরুতর যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন দেশের একাধিক কুস্তিগিররা। তিন মাস কেটে গেলেও এখনো এফআইআর নথিভুক্ত করা হয়নি সেই নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন কুস্তিগিররা।

আজ দুপুরে জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজ ভূষণের বিরুদ্ধে  এফআইআর (FIR) নথিভুক্ত করার জন্য কুস্তিগীরদের আবেদনের শুনানি শুরু করেছে সুপ্রিম কোর্ট।দিল্লি পুলিশের পক্ষে সলিসিটার জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টকে অবহিত করেছেন যে দিল্লি পুলিশ আজ সন্ধ্যার মধ্যে এফআইআর নথিভুক্ত করবে। এই মামলার শুনানিতে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বাল একজন অবসরপ্রাপ্ত বিচারকের তত্ত্বাবধানে মহিলা কুস্তিগীরদের নিরাপত্তা দেওয়ার জন্য নির্দেশ জারি করার জন্য সুপ্রিম কোর্টকে অনুরোধ করেছেন। এই নিয়ে তুষার মেহতা বলেছেন যে এই সমস্ত উদ্বেগ পুলিশ দ্বারাও সমাধান করা যেতে পারে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 28, 2023 03:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).