Mamata Banerjee On Karnataka Election Results: কর্ণাটকে বিজেপির হার নিয়ে টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের
কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফল নিয়ে টুইট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কর্ণাটকে বড় জয়ের পথে কংগ্রেস
কর্ণাটক বিধানসভা নির্বাচনের (Karnataka Vidansabha Elections 2023) ফল নিয়ে টুইট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (CM Mamata Banerjee)। কর্ণাটকে বড় জয়ের পথে কংগ্রেস। সেখানে বিজেপি সরকারের পতন হচ্ছে। কর্ণাটকে ২২৪টি আসনের মধ্যে কংগ্রেস এগিয়ে রয়েছে ১৩৭টি আসনে, বিজেপি-র লিড ৬২টি-তে। কর্ণাটকের ফল নিয়ে মমতা টুইটারে লিখলেন, " কর্ণাটকবাসীকে আমার অভিনন্দন। তারা যেভাবে পরিবর্তনের পক্ষে স্পষ্ট রায় দিয়েছেন, তার জন্য তাদের স্যালুট। হিংস্র স্বৈরাচারী রাজনীতির পরাজয় হয়েছে। গণতান্ত্রিক শক্তির জয় হয়েছে মানুষের ইচ্ছায়। কোনওরকম কেন্দ্রীয় পরিকল্পনা মানুষের স্বতঃস্ফূর্তাকে আটকাতে পারেনি। এটাই হল গল্পের নীতিবাক্য। কর্ণাটকের রায় হল আগামী দিনের শিক্ষা।"
প্রসঙ্গত, কর্ণাটক নির্বাচনের আগের দিন সেখানকার ভোটারদের কাছে বিজেপিকে হারানোর আবেদন জানিয়ে ছিলেন মমতা। আরও পড়ুন- 'হিংসা নয়, ভালবাসা দিয়ে জিতেছে কংগ্রেস', কর্ণাটক জয়ের পর বললেন রাহুল
দেখুন টুইট
My salutations to the people of Karnataka for their decisive mandate in favour of change!! Brute authoritarian and majoritarian politics is vanquished!! When people want plurality and democratic forces to win, no central design to dominate can repress their spontaneity : that is…
— Mamata Banerjee (@MamataOfficial) May 13, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 13, 2023 03:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

