Viral Video: প্ল্যাটফর্মের ছাদ ফুটো হয় ঝরনার মত জল ঝরছে, ভাইরাল ভিডিয়ো

Viral Video: প্ল্যাটফর্মের ছাদ ফুটো হয় ঝরনার মত জল ঝরছে, ভাইরাল ভিডিয়ো
Rourkela Platform (Photo Credit: X/Screengrab)

এবার এক অদ্ভুদ ছবি দেখা গেল রাউরকেল্লা প্ল্যাটফর্মে (Rourkela Station)। ওড়িশার যে রাউরকেল্লা স্টেশন রয়েছে, সেই প্ল্যাটফর্মের ছাদ ফুটো হয়ে জল পড়তে শুরু করে। প্রচণ্ড বৃষ্টিতে (Rain) রাউরকেল্লা প্ল্যাটফর্মের ছাদ ফুটো হয়ে জল পড়তে শুরু করে। যার জেরে শনিবার রাতের বৃষ্টিতে জলে জলাকার হয়ে যায় ওড়িশার ওই প্ল্যাটফর্ম। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল (Viral Video) হয়ে যায়। একটি ব্যস্ত প্ল্যাটফর্মের ছাদ ফুটো হয়ে কীভাবে জল পড়তে শুরু করে, তা নিয়ে প্রশ্ন তোলেন বহু মানুষ। পাশাপাশি রেলওয়ে দফতর যাতে বিষয়টি দেখেন এবং রাউরকেল্লা প্ল্যাটফর্মের ছাদ মেরামতের চেষ্টা করেন, সে বিষয়ে বার বার আবেদন জানানো হয় যাত্রীদের তরফে। মনোজ মুকুন্দ নামে এক ব্যক্ত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ট্যাগ করে ওই ট্যুইট করেন।

আরও পড়ুন: Heavy Rain In Bengaluru: জল থইথই মেট্রো স্টেশন, বিদ্যুৎবিচ্ছিন্ন একাধিক এলাকা, নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত বেঙ্গালুরু

দেখুন বৃষ্টিতে কী অবস্থা রাউরকেল্লা প্ল্যাটফর্মের...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 19, 2025 10:47 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).