Viral Video: অনলাইন খাবার অর্ডারেই যত বিপত্তি! আইসক্রিমের ভিতর আঙুলের পর এ বার পাওয়া গেল কেন্নো
শুধু তাই নয়, 'ব্লিঙ্কইট'-এর কাছে অভিযোগ জানিয়ে টাকা ফেরত পেয়েছেন তিনি। প্রসঙ্গত,মাত্র দু'দিন আগের ঘটনা, আইস্ক্রিমের মধ্যে মানুষের আঙুল পেয়েছিলেন মালাদের চিকিৎসক ওরলেম ব্র্যান্ডন সেরাও। যা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা দেশ।
নয়াদিল্লিঃ পাঁচ বছরের ছেলের জন্য আমের (Mango) শরবত বানাতে গিয়েছিলেন দীপা দেবী। শরবত বানাতে প্রয়োজন ছিল ভ্যানিলা আইসক্রিম (Vanilla Icecream)। তাই চটজলদি 'ব্লিঙ্কইট' (Blinkit) থেকে অর্ডার করেন আইসক্রিম। কিন্তু সেই আইসক্রিমের কৌটো খুলতেই চক্ষু চড়ক গাছ! আইসক্রিমের বাক্সে কিলবিল করছে কেন্নো। উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর ২-এর ঘটনাটি এটি। এই ঘটনার একটি ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। শুধু তাই নয়, 'ব্লিঙ্কইট'-এর কাছে অভিযোগ জানিয়ে টাকা ফেরত পেয়েছেন তিনি। প্রসঙ্গত,মাত্র দু'দিন আগের ঘটনা, আইস্ক্রিমের মধ্যে মানুষের আঙুল পেয়েছিলেন মালাদের চিকিৎসক ওরলেম ব্র্যান্ডন সেরাও। যা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা দেশ।
Noida Woman Finds Centipede Inside Amul Ice Cream Tub Ordered Online https://t.co/3cY3TiqhAn pic.twitter.com/hRrEM7IIPP
— NDTV (@ndtv) June 16, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 16, 2024 12:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

