Ghaziabad Shocker: মহিলাসহ পরিবারকে মারধরের অভিযোগ ব্লিঙ্কিট ডেলিভারি বয়দের বিরুদ্ধে, পোস্ট ভাইরাল হতেই নড়েচড়ে বসল কর্তৃপক্ষ

গোটা ঘটনার তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন ব্লিঙ্কিটের সিইও।

Ghaziabad Shocker: মহিলাসহ পরিবারকে মারধরের অভিযোগ ব্লিঙ্কিট ডেলিভারি বয়দের বিরুদ্ধে, পোস্ট ভাইরাল হতেই নড়েচড়ে বসল কর্তৃপক্ষ
সিসিটিভি ফুটেজ (ছবিঃX)

নয়াদিল্লিঃ এ বার মহিলাকে নিগ্রহের অভিযোগ উঠল ব্লিঙ্কিট(Blinkit) ডেলিভারি বয়দের বিরুদ্ধে। সম্প্রতি গাজিয়াবাদের(Ghaziabad) এক বাসিন্দা এই অভিযোগ এনেছেন। তাঁর অভিযোগ, তাঁর বাবা, ভাই এবং তাঁকে লাঠি দিয়ে মারধর করেছে ব্লিঙ্কিট ডেলিভারি বয়েরা। এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই অভিযোগ এনেছেন তিনি। তাঁর কথায়, "আমি গাজিয়াবাদের সেক্টর ৩-এ থাকি। আমাদের পাড়ায় একটি ব্লিঙ্কিট স্টোর খুলেছে। যা আমাদের এলাকাকে অশান্ত করে তুলছে। ওই স্টোরের ডেলিভারি বয়দের দ্বারা আমরা আহত হয়েছি। আমার বাবার হার্টের সমস্যা রয়েছে। বয়স ৫০। তাঁকেও মারধর করা হয়েছে।" এই পোস্ট ভাইরাল হতেই নড়েচড়ে বসে ব্লিঙ্কিট কর্তৃপক্ষ। গোটা ঘটনার তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন ব্লিঙ্কিটের সিইও।

মহিলাসহ পরিবারকে মারধরের অভিযোগ ব্লিঙ্কিট ডেলিভারি বয়দের বিরুদ্ধে

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 30, 2025 01:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).