Video: প্রবল বৃষ্টিতে সংকটে মহারাষ্ট্রের রায়গড় জেলা, জলের তোড়ে ভেসে গেল মহাদ তালুকের সার্ভিস রোড (দেখুন ভিডিও)
রায়গড় পুলিশ সূত্রে জানা গেছে দুর্ঘটনায় ইতিমধ্যে মৃত্যু হয়েছে পাঁচজনের, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন শতাধিক মানুষ। রাত থেকেই এন ডি আরএফ , স্থানীয় মানুষকে সঙ্গে করে উদ্ধার কাজ চলছে, বহু মানুষকে উদ্ধার করাও হয়েছে।
মহারাষ্ট্রের রায়গড়ে প্রবল বৃষ্টিতে জলের তোড়ে ভেসে গেল মহাদ তালুকের সার্ভিস রোড। সেই মুহুর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে রাস্তার একটি বড় অংশ ধসে পড়ছে। গতকাল রাতে রায়গড় জেলাতেয় ভূমিধসের কারণে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়। রায়গড় পুলিশ সূত্রে জানা গেছে দুর্ঘটনায় ইতিমধ্যে মৃত্যু হয়েছে পাঁচজনের, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন শতাধিক মানুষ। রাত থেকেই এন ডি আরএফ , স্থানীয় মানুষকে সঙ্গে করে উদ্ধার কাজ চলছে, বহু মানুষকে উদ্ধার করাও হয়েছে। ভূমিধসের ঘটনাটি ঘটেছে রায়গড় জেলার খালাপুর তহসিলের ইরশালওয়াদি গ্রামে। রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও বৃহস্পতিবার সকালে ইরশালওয়াড়ি গ্রামে পৌঁছে উদ্ধারকাজ খতিয়ে দেখেন।
रायगड जिल्ह्यात सुरु असलेल्या मुसळधार पावसामुळे महाड तालुक्यातला सर्व्हिस रोड खचला. @DDNewslive @DDNewsHindi #Raigad #rainalert pic.twitter.com/Pdkws3kLHI
— DD Sahyadri News | सह्याद्री बातम्या (@ddsahyadrinews) July 20, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 20, 2023 11:07 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

