Video: ট্রেন থেকে পা পিছলে পড়ে যাওয়া যাত্রীকে আঁকড়ে ধরে প্রাণ বাঁচালেন জিআরপি জওয়ান, দেখুন রোমহর্ষক ভিডিয়ো

Video: ট্রেন থেকে পা পিছলে পড়ে যাওয়া যাত্রীকে আঁকড়ে ধরে প্রাণ বাঁচালেন জিআরপি জওয়ান, দেখুন রোমহর্ষক ভিডিয়ো
GRP Constable Save Passenger Life (Photo Credit: Screengrab /X)

প্ল্যাটফর্মে পা রাখতেই নিজেকে সামলাতে পারলেন না যাত্রী। ট্রেনের দরজার বাইরে পা রাখতেই গোটা শরীর টলমল করে ওঠে। ওই যাত্রী চলন্ত ট্রেনের হ্যান্ডেল ধরে থাকা অবস্থাতেই পা পিছলে প্ল্যাটফর্মে পড়ে যেতে শুরু করেন। ট্রেন থেকে নামার সময় ওই যাত্রীর পা পিছলে পড়ে যাচ্ছে দেখে এক জিআরপি জওয়ান সেখানে হাজির হন। ওই যাত্রীর হাত আঁকড়ে ধরে তাঁকে ট্রেনের নীচে চলে যাওয়া থেকে রক্ষা করেন।  কোনওক্রমে ওই জিআরপি জওয়ান যাত্রীর জীবন রক্ষা করেন। উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বেরিলি থেকে এমনই একটি ভিডিয়ো সামনে আসে। যেখানে কোনওক্রমে  ওই যাত্রীর প্রাণ বাঁচান জিআরপি কর্মী।

দেখুন ট্রেন থেকে পিছলে পড়ে যাওয়া যাত্রীর প্রাণ কীভাবে রক্ষা করলেন জিআরপি কর্মী...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 16, 2024 12:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).