Video: কর্তৃপক্ষকে জানিয়েও কাজ হয়নি, রাস্তা সাফাই অভিযানে নেমেছেন তথ্যপ্রযুক্তি কর্মী ও কলেজ পড়ুয়ারা
অনেকবার রাস্তা পরিস্কারের অনুরোধ জানিয়েও কোনও সদুত্তর না মেলায় এই পদক্ষেপ করেন তাঁরা, এমনটাই জানা গিয়েছে।
বেঙ্গালুরুঃ আবর্জনায় ভরেছে রাস্তা। যান চলাচলের জন্য ক্রমে বিপজ্জনক হয়ে উঠছে তা। তাই এ বার কর্তৃপক্ষের উপর নির্ভর না করেই রাস্তা পরিস্কার করতে হাত লাগিয়েছেন স্থানীয়রা (Residents)। সাফাই )Clean) অভিযানে নেমেছেন তথ্যপ্রযুক্তি কর্মী (IT Professionals) , কলেজ পড়ুয়ারা (College Students)। কাদুবিসানাহাল্লি এবং ভার্থুরের মাঝের একটি রাস্তায় চলছে এই সাফাই অভিযান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সাফাই অভিযানের একটি ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে, হাতে গ্লাভস ও মুখে মাস্ক পরে রাস্তা পরিস্কার করছেন একদল মানুষ। অনেকবার রাস্তা পরিস্কারের অনুরোধ জানিয়েও কোনও সদুত্তর না মেলায় এই পদক্ষেপ করেন তাঁরা, এমনটাই জানা গিয়েছে।
Video: Bengaluru Residents Clean Neglected Road After Civic Body's Inaction, DK Shivakumar Reacts https://t.co/Nrth73JvLD pic.twitter.com/0J7Lp1jbdE
— NDTV (@ndtv) June 26, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 26, 2024 12:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

