Vande Bharat Express: একই দিনে দেশের পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (দেখুন সেই ছবি)
নতুন ৫টি বন্দে ভারত এক্সপ্রেস পাটনা-রাঁচি, মুম্বই-গোয়া, বেঙ্গালুরু-হুবলি, ভোপাল-ইন্দোর এবং ভোপাল-জব্বলপুর রুটে চলবে।
একটি বা দুটি নয়, একই দিনে দেশের পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ৩ জুন মুম্বই-গোয়া বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের কথা ছিল। কিন্তু ওড়িশায় রেল দুর্ঘটনার জন্য তা পিছিয়ে গিয়েছিল। মধ্যপ্রদেশ সফরের প্রথম দিনেই ভোপালের রানি কমলাপতি রেলওয়ে স্টেশন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ট্রেন সহ পাঁচটি বন্দে ভারত ট্রেনের শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী। নতুন ৫টি বন্দে ভারত এক্সপ্রেস পাটনা-রাঁচি, মুম্বই-গোয়া, বেঙ্গালুরু-হুবলি, ভোপাল-ইন্দোর এবং ভোপাল-জব্বলপুর রুটে চলবে। অর্থাৎ বলা যায় যে একইদিনে বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক এবং মধ্যপ্রদেশে তাদের রাজ্যের জন্য বন্দে ভারত এক্সপ্রেস পেল।
Madhya Pradesh | PM Narendra Modi flags off five Vande Bharat trains from Rani Kamlapati Railway Station in Bhopal. pic.twitter.com/7DrfR28LGH
— ANI (@ANI) June 27, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 27, 2023 11:26 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

