Uttar Pradesh Shocker: ছোট ভাইকে নির্মম খুন দাদার, মাত্র ৮ হাজারের জন্য হত্যাকাণ্ড

Uttar Pradesh Shocker: ছোট ভাইকে নির্মম খুন দাদার, মাত্র ৮ হাজারের জন্য হত্যাকাণ্ড
Representational Image (Photo Credits: Pixabay)

মাত্র ৮ হাজার টাকার জন্য ছোট ভাইকে খুন করল বড় ভাই। উত্তরপ্রদেশে (Uttar Pradesh) হরদইতে (Hardoi) এমনই একটি শিউরে ওঠা ঘটনা ঘটে গেল। যেখানে মাত্র ৮ হাজার টাকার জন্য নিজের ছোট  ভাইয়ের মাথায় লোহার রডের বাড়ি দেয় ধীরেন্দ্র নামে এক ব্যক্তি। ব্যবসার টাকা নিয়ে বাকবিতন্ডা শুরু হয় ধীরেন্দ্র এবং তার ছোট ভাই শ্রবণের সঙ্গে। দুই বাইয়ের বচসা শুরু হলেই পিছন দিক থেকে শ্রবণের মাথায় লোহার রডের বাড়ি দেয় ধীরেন্দ্র। গলগল করে রক্ত বের হতে শুরু করে শ্রবণের মাথা থেকে। ঘটনাস্থলেই শ্রবণের মৃত্যু হয়। যার জেরে বড় ভাই ধীরেন্দ্রকে গ্রেফতার করে পুলিশ। জেরায় ধীরেন্দ্র জানায়, তার মাথা গরম ছিল বলে ভাইকে পিটিয়েছে। তবে ভাইকে সে খুন করতে চায়নি। আচমকাই ওই দুর্ঘটনা ঘটে বলে দাবি করে ধীরেন্দ্র।

আরও পড়ুন: Video: এক চড়ে বেসামাল, গলার চেন টেনে মহিলাকে হিড়হিড় করে টেনে নিয়ে গেল দুষ্কৃতীরা, ভয়বহ ভিডিয়ো

মাত্র ৮ হাজার টাকার জন্য ছোট ভাইকে খুন করল যুবক...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 02, 2024 05:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).