Video: এক চড়ে বেসামাল, গলার চেন টেনে মহিলাকে হিড়হিড় করে টেনে নিয়ে গেল দুষ্কৃতীরা, ভয়বহ ভিডিয়ো

Video: এক চড়ে বেসামাল, গলার চেন টেনে মহিলাকে হিড়হিড় করে টেনে নিয়ে গেল দুষ্কৃতীরা, ভয়বহ ভিডিয়ো
Uttar Pradesh Road (X/Screengrab)

রাস্তাঘাটে কোথাও নিরাপদ নন মহিলারা। ফের এমনই একটি ছবি উঠে এল। এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশ। যেখানে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) রাজধানী লখনউয়ের রাস্তা দিয়ে যখন এক মহিলা হেঁটে যাচ্ছিলেন, সেই সময় ৩ বাইক আরোহী পিছন থেকে ওই মহিলার কাধে জোরে আঘাত করে। এরপর মহিলার গলার হার ধরে তাঁকে টেনে নিয়ে যায়। প্রচণ্ড গতিতে বাইকটি যখন ছুটছিল, সেই সময় দুষ্কৃতীদের হেঁচকা টানে ওই মহিলা প্রথমে পড়ে যান। এরপর তাঁকে কয়েক মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় বাইকটি। লখনউয়ের (Lucknow) মত রাস্তায় কীভাবে দুষ্কৃতীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায় এবং মহিলাদের দেখলে, তাঁদের উপর হামলা চালায়, সেই ছবি ফের উঠে আসে উত্তরপ্রদেশ থেকে। লখনউয়ের রাস্তায় যেভাবে পথ চলতি মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে, তাঁর গলার হাত ছিনতাই করা হয়, সেই ভিডিয়ো দেখে আঁতকে ওঠেন বহু মানুষ। প্রকাশ্যে দিবালোকে এমন ঘটনা ঘটায়, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেকে প্রশ্ন তোলেন।

দেখুন প্রকাশ্য রাস্তায় কীভাবে ওই মহিলার উপর হামলা চালায় দুষ্কৃতীরা...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 02, 2024 03:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).