Uttar Pradesh Police Recruitment Exam:উত্তরপ্রদেশে পুলিশ নিয়োগ পরীক্ষায় জড়িত 'সল্ভার গ্যাং' পুলিশের জালে, ঘটনায় জড়িত দুই কনস্টেবল গ্রেফতার (দেখুন ভিডিও)
জেরা করে জানা গেছে কনস্টেবল নিরঞ্জন ৩-৪ জন পরীক্ষার্থীর বদলে পরীক্ষায় অংশ নিয়েছিলেন, বিনিময়ে অভিযুক্ত কনস্টেবল তাদের প্রত্যেকের কাছ থেকে ৩ লক্ষ টাকা করে নিয়েছিল।
ফিরোজাবাদ: উত্তরপ্রদেশ পুলিশের নিয়োগ পরীক্ষায় বড়সড় দুর্নীতির খোঁজ মিলল ফিরোজাবাদ এলাকায়। এই ঘটনায় জড়িত 'সল্ভার গ্যাং'-এর ২০ জন সদস্যের সঙ্গে উত্তর প্রদেশ পুলিশ গতকাল দুই কনস্টেবলকে গ্রেফতার করেছে। উত্তরপ্রদেশ পুলিশের অ্যাডিশনাল এসপি (আর/এ) কুমার রণ বিজয় সিং জানান "শিকোহাবাদ থেকে পাঁচজনকে ধরা হয়েছে, যার মধ্যে দুজন কনস্টেবল রয়েছেন এবং দুজনেই শিকোহাবাদের বাসিন্দা। তাদেরকে জেরা করে জানা গেছে কনস্টেবল নিরঞ্জন ৩-৪ জন পরীক্ষার্থীর বদলে পরীক্ষায় অংশ নিয়েছিলেন, বিনিময়ে অভিযুক্ত কনস্টেবল তাদের প্রত্যেকের কাছ থেকে ৩ লক্ষ টাকা করে নিয়েছিল। অনুজ সুমিত নামে অপর এক কনস্টেবল অন্য এক পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিতে যাচ্ছিল কিন্তু আমরা ঘটনা জানতে পেরে আমরা তাঁকে আটক করেছি।' তিনি আরও বলেন- আমাদের কাছে সমস্ত প্রমাণ রয়েছে এবং তার ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্ত সকলকে জেলে পাঠানো হবে।'
#WATCH Firozabad: UP Police arrested two constables along with 20 members of the 'Solver Gang' involved in the Uttar Pradesh Police Recruitment Exam. (18.2) pic.twitter.com/q0AC1OstV0
— ANI (@ANI) February 18, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 19, 2024 08:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

