Uttar Pradesh: একসঙ্গে পরিবারের ৫ সদস্যকে খুন, স্বামী-স্ত্রী এবং তিন সন্তানের মৃতদেহ ঘিরে ঘনাচ্ছে রহস্য

গোটা পরিবারকে খুনের সঙ্গে যে বা যারা যুক্ত তাঁরা পরিবারের পরিচিত কেউ বলেই সন্দেহ করছে পুলিশ।

Uttar Pradesh: একসঙ্গে পরিবারের ৫ সদস্যকে খুন, স্বামী-স্ত্রী এবং তিন সন্তানের মৃতদেহ ঘিরে ঘনাচ্ছে রহস্য
Dead Body Representative Photo (Photo Credits: Pixabay)

বাড়ি থেকে উদ্ধার হল পরিবারের পাঁচ সদস্যের মৃতদেহ। বৃহস্পতিবার রাতে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মিরাট (Meerut) জেলার লিসাদি গেট থানা এলাকায় একটি বাড়িতে পাঁচ সদস্যের রহস্য মৃত্যু হয়েছে। বাড়িটি বাইরে থেকে তালাবন্ধ অবস্থায় ছিল। পুলিশের দল ছাদ থেকে বাড়ির ভিতরে প্রবেশ করে। উদ্ধার হয় স্বামী স্ত্রী এবং তিন সন্তানের দেহ। মৃতদেহগুলো দেখে পুলিশের অনুমান, ভারী কোন জিনিস দিয়ে ওই পরিবারের সদস্যদের উপর আঘাত করা হয়েছে। যার জেরেই মৃত্যু হয়েছে প্রত্যেকের। গোটা পরিবারকে খুনের সঙ্গে যে বা যারা যুক্ত তাঁরা পরিবারের পরিচিত কেউ বলেই সন্দেহ করছে পুলিশ। ঘটনাস্থলের সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে মামলার তদন্ত শুরু করেছে পুলিশ।

পরিবারের ৫ সদস্যকে খুন... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 10, 2025 10:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).