UP Encounter:এনকাউন্টারে গুরুতর আহত কুখ্যাত হাশিম বাবা গ্যাংয়ের দুই শ্যুটার আনাস এবং আসাদ, গ্রেফতার করল দিল্লি পুলিশ

UP Encounter:এনকাউন্টারে গুরুতর আহত কুখ্যাত হাশিম বাবা গ্যাংয়ের দুই শ্যুটার আনাস এবং আসাদ, গ্রেফতার করল দিল্লি পুলিশ

পুলিশের গুলিতে গুরুতর আহত হল উত্তরপ্রদেশের কুখ্যাত হাশিম বাবা গ্যাংয়ের দুই শ্যুটার আনাস এবং আসাদ।  উত্তরপ্রদেশের মুজাফফরনগরের খাতৌলিতে দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং ইউপি এসটিএফ-এর সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন ওই দুই দাগী অপরাধী। দিল্লি পুলিশ সংবাদ মাধ্যমকে জানান নাদির শাহ হত্যাকাণ্ডের তদন্তে দিল্লি পুলিশ সেখানে গিয়েছিল। এরপরেই কুখ্যাত অপরাধীদের সন্ধান পেয়ে উত্তরপ্রদেশের এস টি এফের সঙ্গে  এনকাউন্টারের ছক কষে তাঁরা।

 

দিল্লি পুলিশ জানায় স্পেশাল সেল/এনডিআর এবং এসটিএফ/মিরাটের একটি যৌথ দল হাশিম বাবা গ্যাংয়ের আনাস এবং আসাদ নামে দু'জন অপরাধীকে গ্রেফতার করেছে খাতৌলি এলাকায়। উত্তরপ্রদেশের  মুজাফফরনগর এলাকায় এনকাউন্টারের সময় আনাস ও আসাদ দুজনেই গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। তাদের কাছ থেকে নয়টি কার্তুজসহ তিনটি পিস্তল উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত আনাস দিল্লির ৪টি ফৌজদারি মামলা, ২টি খুনের এবং 2টি খুনের চেষ্টার মামলায় ওয়ান্টেড ছিল বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 19, 2024 09:13 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).