UP: মথুরা স্টেশনে প্লাটফর্মের ওপর উঠল ট্রেন, নেই হতাহতের খবর
ঘটনায় হতাহতের কোন খবর মেলেনি
প্লাটফর্মের ওপর উঠল ট্রেন। ঘটনাটি ঘটেছে মথুরা (Mathura) রেলস্টেশনে।জানা গেছে মঙ্গলবার ট্রেনটি শাকুর বস্তি রেলস্টেশন থেকে আসার পথে মথুরার স্টেশনে প্লাটফর্মের ওপর উঠে পড়ে। যদিও ঘটনায় কারোর হতাহতের খবর মেলেনি।
মথুরা স্টেশন ডিরেক্টর এস কে শ্রীবাস্তব জানিয়েছেন, যাত্রীরা আগেই ট্রেন থেকে নেমে পড়েছিলেন। যদিও ঘটনার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।
তিনি জানান,"এই ট্রেনটি শাকুর বস্তি থেকে আসছিল।ট্রেনটি রাত ১০.৪৯ মিনিটে স্টেশনে এসেছিল। সমস্ত যাত্রীরা নেমে গিয়েছিলেন। হঠাৎই ট্রেনটি তারপর প্লাটফর্মের ওপর উঠে পড়ে।" ঘটনার জেরে ওই লাইনে বেশ কিছু ট্রেনের চলাচলে বাধার সৃষ্টি হয়।
UP: EMU train climbs on platform at Mathura railway station, no casualties
Read @ANI Story | https://t.co/596fx5EWGw#Mathura #UttarPradesh #Railway pic.twitter.com/LwBiUuwmNe
— ANI Digital (@ani_digital) September 26, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 27, 2023 07:41 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

