PM Modi On Yogi Adityanath:যোগীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা মোদীর, কী লিখলেন নমো?

আজকের জন্মদিনটা যোগীর কাছে কতটা খুশির তা নিয়ে সংশয় রয়েছে। কারণ ২৪ ঘণ্টাও কাটেনি, হাতে এসেছে লোকসভা নির্বাচনের ফলাফল। যোগীরাজ্যেই ডাহা ফেল বিজেপির। কাজ দেয়নি রাম মন্দির মাস্টার স্ট্রোক।

PM Modi On Yogi Adityanath:যোগীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা মোদীর, কী লিখলেন নমো?
Photo Credits: ANI

নয়াদিল্লিঃ আজ, উত্তরপ্রদেশের (Uttarpradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adiyanath) জন্মদিন। সকাল-সকাল তাঁকে শুভেচ্ছাবার্তা দিলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন সকালে এক্স (X) হ্যান্ডেলে তিনি লিখছেন, "উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে জন্মদিনের শুভেচ্ছা। তিনি উত্তরপ্রদেশে উন্নয়ন করছেন, দরিদ্র মানুষের সেবা করছেন। তাঁর সুস্থ জীবন কামনা করছি।" তবে আজকের জন্মদিনটা যোগীর কাছে কতটা খুশির তা নিয়ে সংশয় রয়েছে। কারণ ২৪ ঘণ্টাও কাটেনি, হাতে এসেছে লোকসভা নির্বাচনের ফলাফল। যোগীরাজ্যেই ডাহা ফেল বিজেপির। কাজ দেয়নি রাম মন্দির মাস্টার স্ট্রোক। রামমন্দিরের রাজ্যেই ‘মোদী ঝড়’ রুখে দিয়েছে সমাজবাদী পার্টি এবং তার সহযোগী কংগ্রেস। যোগীর উত্তরপ্রদেশের ৮০ টি লোকসভা কেন্দ্রের ৩৭ টিতে জিতেছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। ৬ আসনে জয়ী কংগ্রেস। আর বিজেপি জিতেছে ৩৩ টি আসনে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 05, 2024 08:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).