Nipah Virus: কেরলে নিপা ভাইরাসেই দু'জনের মৃত্যু, নিশ্চিত করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী
বড় আশঙ্কাটাই সত্যি হল। কেরলে অজানা জ্বরে মৃত দু'জনের মৃত্যুর আসল কারণ হল নিপা ভাইরাস। এমন কথা নিশ্চিত করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
বড় আশঙ্কাটাই সত্যি হল। কেরলে অজানা জ্বরে মৃত দু'জনের মৃত্যুর আসল কারণ হল নিপা ভাইরাস। এমন কথা নিশ্চিত করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। কেরলের কোঝিকোড়ের এক বেসরকারী হাসপাতালে জ্বর নিয়ে তাঁরা ভর্তি হয়েছিলেন। এরপর তাদের মৃত্যু হয়। সব মিলিয়ে নিপা ভাইরাস নিয়ে আতঙ্ক বাড়ছে। নিপার মোকাবিলায় কেরল সরকারকে সাহায্য করতে সেখানে বিশেষ দল পাঠাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাধারাণত জ্বর, গা ব্যথা, মাথা ধরা, পেশিতে ব্যথা, বমি এবং গলাব্যথার মতো প্রাথমিক লক্ষণ থাকে নিপা ভাইরাসে আক্রান্ত হলে। পরে ঝিমুনি ভাব, শ্বাসকষ্টের মতো আরও নানা উপসর্গ দেখা যেতে পারে।
দক্ষিণ ভারতের এই রাজ্যে অজানা জ্বরে মৃত আরও দু'জনের নমুনা পরীক্ষার জন্য পুণের গবেষণাগারে পাঠানো হয়েছে।
দেখুন ভিডিয়ো/strong>
STORY | Union Health Minister Mansukh Mandaviya confirms two Nipah virus deaths in Kerala
READ: https://t.co/e44n9t2cNI
VIDEO: pic.twitter.com/MIMmQIa9ll
— Press Trust of India (@PTI_News) September 12, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 12, 2023 07:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

