Angel Tax: ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেটে স্টার্টআপগুলির 'অ্যাঞ্জেল ট্যাক্স' প্রত্যাহার করলেন অর্থমন্ত্রী
২০২৪-২৫ অর্থবর্ষের বাজেটে এই বিতর্কিত কর অপসারনের দাবি জানিয়ে স্টার্টআপগুলি জোরালো আওয়াজ তুলেছিল। উদ্যোগপতিদের মুখে হাসি ফুটিয়ে মঙ্গলবার স্টার্টআপগুলির 'অ্যাঞ্জেল ট্যাক্স' প্রত্যাহারের ঘোষণা করলেন সীতারামন
সংসদে দেড় ঘণ্টা ধরে বাজেট (Union Budget 2024-25) পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মোদী ৩.০ সরকারের বাজেটে স্টার্টআপগুলির উপর থেকে 'অ্যাঞ্জেল ট্যাক্স' (Angel Tax) প্রত্যাহার করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সরকার বছরের পর বছর ধরে স্টার্টআপগুলির জন্যে নানাবিধ উদ্যোগ নিলেও 'অ্যাঞ্জেল ট্যাক্স' বাতিলের ক্ষেত্রে সেভাবে নজর দেয়নি। তবে ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেটে এই বিতর্কিত কর অপসারনের দাবি জানিয়ে স্টার্টআপগুলি জোরালো আওয়াজ তুলেছিল। উদ্যোগপতিদের মুখে হাসি ফুটিয়ে মঙ্গলবার স্টার্টআপগুলির 'অ্যাঞ্জেল ট্যাক্স' প্রত্যাহারের ঘোষণা করলেন সীতারামন (Nirmala Sitharaman)। 'অ্যাঞ্জেল ট্যাক্স' হল এমন একটি কর যা স্টার্টআপের বিনিয়োগ মূল্য যদি স্টার্টআপ কোম্পানির স্টকের বাজার মূল্যের থেকে বেশি হয়, তাহলে সেই নির্দিষ্ট স্টার্টআপের উপর এই কর বসানো হত ৷
আরও পড়ুনঃ আমদানি শুল্কে হ্রাস, দাম কমছে সোনা, রুপো সহ ক্যানসারের ওষুধের
অ্যাঞ্জেল ট্যাক্স প্রত্যাহার...
India announces abolition of 'Angle Tax'. Angel tax refers to the tax imposed on investments made by angel investors in startups.
— Sidhant Sibal (@sidhant) July 23, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 23, 2024 01:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

