Bihar Bridge Collapse: বিহারে ফের সেতু ধস, ন'বছর ধরে গঙ্গার উপর নির্মীয়মাণ ব্রিজের একটি অংশ ভেঙে পড়ল নদীতে

গঙ্গা নদীর উপর এই সেতুটি নির্মাণের কাজ শুরু হয়েছিল আজ থেকে ন'বছর আগে। নির্মাণকাজ শেষ হওয়ার আগে আবারও গঙ্গা নদীর উপর ভেঙে পড়ল সেতুর একটি অংশ।

Bihar Bridge Collapse: বিহারে ফের সেতু ধস, ন'বছর ধরে গঙ্গার উপর নির্মীয়মাণ ব্রিজের একটি অংশ ভেঙে পড়ল নদীতে
Bihar Bridge Collapse (Photo Credits: X)

Bihar Bridge Collapse: বিহারে আবারও ভেঙে পড়ল নির্মীয়মাণ আগুয়ানি-সুলতানগঞ্জ সেতুর একটি অংশ। গঙ্গা নদীর উপর এই সেতুটি নির্মাণের কাজ শুরু হয়েছিল আজ থেকে ন'বছর আগে। নির্মাণকাজ শেষ হওয়ার আগে আবারও গঙ্গা নদীর উপর ভেঙে পড়ল সেতুর একটি অংশ। বারেবারে সেতুর অংশ ভেঙে পড়ায় নির্মাণকাজে ব্যবহৃত মালমশলার গুনগত মান নিয়ে প্রশ্ন উঠছে। কেবল এই একটি সেতু ভাঙার ঘটনা নয়, বিগত কয়েক বছরে বিহারে একের পর এক সেতু ভেঙে পড়ার ঘটনায় নীতিশ কুমারের জেডিইউ সরকারের নিন্দায় সরব হয়েছে বিরোধীরা। তবে এদিন নির্মীয়মাণ আগুয়ানি-সুলতানগঞ্জ সেতুর অংশ ভেঙে পড়ার ঘটনায় কোন হতাহতের খবর মেলেনি।

আরও পড়ুনঃ বালির বাঁধের মত ভেঙে পড়ল এক বছরের পুরনো সেতু, তলিয়ে গেল নদীতে, রইল ভিডিয়ো

ভেঙে পড়েছে নির্মীয়মাণ সেতুর অংশ...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 17, 2024 11:35 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).