Tripura Floods: বন্যার জেরে ক্রমশ খারাপ হচ্ছে ত্রিপুরার পরিস্থিতি; মৃত ২২, গৃহহারা ৬৫ হাজার মানুষ
বন্যার (Flood) জেরে ত্রিপুরায় ক্রমশ খারাপ হচ্ছে পরিস্থিতি। এক নাগাড়ে বৃষ্টিতে নদী যখন ফুঁসছে, সেই সময় ত্রিপুরায় (Tripura) পরপর ২২ জনের মৃত্যু হয় বলে খবর। সেই সঙ্গে ৬৫ হাজার মানুষ গৃহহারা। বন্যার জলে বাড়িঘর ডুবছে ৬৫ হাজার মানুষের। ফলে ৬৫ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরানো হচ্ছে। গত রবিবার থেকে ত্রিপুরার একাধিক জায়গার পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করায়, কপালে চিন্তার ভাঁজ পড়ছে প্রশাসনের। বন্যার জেরে যাঁদের মৃত্যু হয়েছে,তাঁদের প্রত্যেকের পরিবারকে ১০ লক্ষ করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।
আরও পড়ুন: Flood: একটানা বর্ষণে ভয়াবহ বন্যা ত্রিপুরায়, বাংলাদেশের নোয়াখালি, ফেণী-সহ বহু এলাকা কার্যত জলের তলায়
একটানা বৃষ্টিতে বন্যার জেরে ত্রিপুরার মানুষের কী পরিস্থিতি দেখুন...
Vigilant #Bordermen of #BSF Tripura along with state authorities rescued/ evacuated 25 families stranded in flood hit border area under sub division Belonia,South #Tripura to safer place. BSF is committed to protect the lives of border populace.#HumanityFirst#DutyBeyondBorders pic.twitter.com/DY9yivvnWi
— BSF TRIPURA (@BSF_Tripura) August 21, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 23, 2024 02:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

