Traffic Police Save Life: পথেই হার্ট অ্যাটাক, সিপিআর দিয়ে ব্যক্তির প্রাণ বাঁচালেন পুলিশকর্মী! কুর্নিশ নেটদুনিয়ার

সাইবেরাবাদের রাজেন্দ্রনগরের আরাঙ্গার চত্বরে বলরাজু নামে এক ব্যক্তি রাস্তার মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন । তাঁকে ওই অবস্থায় দেখে দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল রাজশেখর তার জীবন বাঁচাতে সিপিআর করেন।

Traffic Police Save Life: পথেই হার্ট অ্যাটাক, সিপিআর দিয়ে ব্যক্তির প্রাণ বাঁচালেন পুলিশকর্মী! কুর্নিশ নেটদুনিয়ার
Traffic police Save man by CPR Photo Credit: Twitter@CYBTRAFFIC

পুলিশ মানুষের বন্ধু। যে কোনও বিপদে মানুষের পাশে এসে দাঁড়ানোই পুলিশের কাজ। তবে শুধু সামাজিক বা প্রশাসনিক কাজকর্মই নয়, সাধারণ মানুষের ব্যক্তিগত জীবনেও যে কোনও প্রয়োজন বা বিপদে-আপদে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা গিয়েছে এই দেশের প্রশাসন বাহিনীকে। এবারও ফের দেখা গেল তেমনই এক দৃশ্য। সাইবেরাবাদের রাজেন্দ্রনগরের আরাঙ্গার চত্বরে বলরাজু নামে এক ব্যক্তি রাস্তার মধ্যেই  হৃদরোগে আক্রান্ত হন । তাঁকে ওই অবস্থায় দেখে দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল রাজশেখর তার জীবন বাঁচাতে সিপিআর করেন।প্রাথমিক চিকিৎসার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে সেই ব্যক্তিটি এখন নিরাপদে আছে। তবে ইতিমধ্যেই রাস্তার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেখুন সেই ভিডিও-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 24, 2023 12:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).