TMC: ৩ কৃষি আইনের মতো এনআরসিও শেষে বাতিল করবে কেন্দ্র, বললেন তৃণমূলের দোলা সেন
রাজ্যসভা (Rajya Sabha) থেকে বরখাস্তের পর আপাতত সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবাদে সামিল তৃণমূল কংগ্রেস (TMC) । আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাবেন বলে আগেই জানান ডেরেক ও ব্রায়েন। সেই অনুযায়ী দোলা সেন তাঁর কর্মসূচি পালন করছেন। গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভকালীন তৃণমূল সাংসদ দোলা সেন (Dola Sen) ফের কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করেন। তিনি দাবি করেন, গোটা ভারতে এনআরসি (NRC) ফলপ্রসূ হবে না বলে গতকাল জানিয়েছেন বিজেপির (BJP) এক মন্ত্রী। কেন্দ্রীয় সরকার যেমন ৩ কৃষি আইন বাতিল করতে বাধ্য হয়েছে, তেমনি এনআরসিও বাতিল করা হবে বলে দাবি করেন দোলা সেন।
A BJP minister said yesterday in the Parliament that NRC won't be implemented throughout India. They've (Central govt) repealed the 3 farm laws & will also repeal NRC: Dola Sen, TMC MP pic.twitter.com/E6SPBt3E2u
— ANI (@ANI) December 3, 2021
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 03, 2021 01:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

