Nitish Kumar: বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভায় যাচ্ছেন? মুখ খুললেন স্বয়ং নীতীশ কুমার

জোর জল্পনা। বিহারের মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে রাজ্যসভা সাংসদ হতে চলেছেন নীতীশ কুমার। ২০২০ বিহার বিধানসভায় জেডি(ইউ) খারাপ ফল করলেও বিজেপি-র সৌজন্যে ক্ষমতায় টিকে যান নীতীশ।

Nitish Kumar: বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে রাজ্যসভায় যাচ্ছেন? মুখ খুললেন স্বয়ং নীতীশ কুমার
Nitish Kumar. (Photo Credits: Twitter)

জোর জল্পনা। বিহারের মুখ্যমন্ত্রী (Bihar Chief Minister)-র পদ ছেড়ে রাজ্যসভা সাংসদ হতে চলেছেন নীতীশ কুমার (NItish Kumar)। ২০২০ বিহার বিধানসভায় (Bihar Assembly Elections 2022) জেডি(ইউ) খারাপ ফল করলেও বিজেপি-র সৌজন্যে ক্ষমতায় টিকে যান নীতীশ। কিন্তু নীতীশের দিল্লি যাত্রার পর জোর জল্পনা শুরু হয় তিনি রাজ্যের সিংহাসন ছেড়ে রাজ্যসভার সাংসদ হবেন। তবে নীতীশ সেই জল্পনা উড়িয়ে জানালেন, " আমি নিজেও খবরটা পড়ে চমকে গিয়েছিলাম। ওরা যা খুশি ছাপিয়ে দেয়।"

তার মানে বিহারের সিংহাসন ছাড়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেন তিনি। বিহারে বিজেপি ৭৪ ও জেডিইউ ৪৩টি আসনে জিতলেও, নীতীশকে মুখ্যমন্ত্রী পদে রেখে দেয় পদ্মশিবিরের শীর্ষ নেতৃত্ব। আরও পড়ুন: পাকিস্তান, শ্রীলঙ্কায় পরিস্থিতি জটিল, প্রতিবেশী রাষ্ট্রের ডামাডোলে ভারতের অবস্থান নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

দেখুন টুইট

 

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 04, 2022 03:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).