Muhammad Zubair: মহম্মদ জুবেরের মুক্তির দাবিতে বিবৃতি প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার

ফ্যাক্ট চেক ওয়েবসাইট Alt News-এর সহকারী প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেরকে গতকাল, সোমবার গ্রেফতার করে দিল্লি (Delhi) পুলিশ (Police)।

Muhammad Zubair: মহম্মদ জুবেরের মুক্তির দাবিতে বিবৃতি প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার
Muhammad Zubair

ফ্যাক্ট চেক ওয়েবসাইট Alt News-এর সহকারী প্রতিষ্ঠাতা মহম্মদ জুবের (Muhammad Zubair)-কে গতকাল, সোমবার গ্রেফতার করে দিল্লি (Delhi) পুলিশ (Police)। ধর্মীয় ভাবাবেগে আঘাত ও হিংসা ছড়ানোর  মদত দেওয়ার অভিযোগে মহম্মদ জুবেরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৫, ২৯৫ ধারায় দায়ের করা হয়েছিল। ২০১৮ সালে এক টুইটে হনুমান ও হানিমুন এই দুটো শব্দ দুটি জুড়ে বিতর্কে জড়ানো জুবের-কে গ্রেফতার করা হয়।

বিজেপি-র বহিষ্কৃত  নেত্রী নুপুর শর্মা-র বিতর্কিত মন্তব্যের কথা শুরুতে জানা যায় জুবেরের মাধ্যমেই।  জুবেরের গ্রেফতারির নিন্দা করল প্রেস ক্লাব অফ ইন্ডিয়া। জুবেরের গ্রেফতারিকে  ফ্রি স্পিচে আঘাত বলে ব্যাখা করে তার অবিলম্বে মুক্তি দাবি করেছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া।

দেখুন প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার বিবৃতি

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 28, 2022 03:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).