PM Narendra Modi: কেরলে প্রধানমন্ত্রী মোদীকে খুনের হুমকি দিয়ে চিঠি লেখা ব্যক্তি গ্রেফতার, প্রতিবেশীকে ফাঁসাতেই কু কীর্তি!
সোমবার দু দিনের সফরে কেরলে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে রাজ্য বিজেপির অফিসে এক হুমকি চিঠি আসে, যাতে লেখা ছিল প্রধানমন্ত্রী কেরলে পা দিলেই তাঁকে হত্যা করা হবে।
সোমবার দু দিনের সফরে কেরলে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে রাজ্য বিজেপির অফিসে এক হুমকি চিঠি আসে, যাতে লেখা ছিল প্রধানমন্ত্রী কেরলে পা দিলেই তাঁকে হত্যা করা হবে। এনাকুলাম জেলার বাসিন্দা জোসেফ জনির নাম দিয়ে লেখা হয়েছিল এই চিঠি। পুলিশ জোসেফ নামের সেই ব্যক্তিকে আটক করেছিল। কিন্তু তদন্তের পর ফরেন্সিকের সাহায্য নিয়ে জানা যায়, এই হুমকি চিঠিটা আসলে জোসেফের প্রতিবেশী জেভিয়ার নামের এক ব্যক্তি লিখেছেন।
ব্যক্তিগত শত্রুতা থেকে জোসেফকে ফাঁসাতেই তিনি এই কাজ করেছেন বলে জোসেফ স্বীকার করেন। এই কথা জানান কোচির পুলিশ কমিশনার কে সেতু রামান।
দেখুন টুইট
The person who sent the threat letter against the PM was arrested. Xavier, the accused, was arrested yesterday. The reason is personal enmity. He wrote the letter to trap his neighbour. We found him with the help of forensics: K. Sethu Raman, Kochi City Police Commissioner https://t.co/f1WiLjdGPH pic.twitter.com/K08AcWxdws
— ANI (@ANI) April 23, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 23, 2023 01:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

