Telangana Tunnel Collapse: সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা ৮ শ্রমিকের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ, আশঙ্কা প্রকাশ তেলেঙ্গানা মন্ত্রীর
সোমবার উদ্ধার অভিযান সম্পর্কে সাংবাদিকদের ব্যাখা দিতে গিয়ে তেলেঙ্গানার মন্ত্রী কৃষ্ণ রাও বললেন...
তেলেঙ্গানায় নির্মীয়মাণ সুড়ঙ্গের অন্দরে আটকে থাকা ৮ শ্রমিকের বেঁচে থাকার সম্ভাবনা 'খুব ক্ষীণ', সোমবার এমনই আশঙ্কা প্রকাশ করলেন মন্ত্রী জুপালী কৃষ্ণ রাও। শনিবার নাগরকুর্নুলে জলসেচের জন্য সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলাকালীন শ্রীশৈলম বাঁধের পিছনে অবস্থিত সুড়ঙ্গের উপরের একটি অংশের ছাদ ধসে পড়ে। ভিতরেই আটকে পড়েন ৮ জন শ্রমিক। ঘটনার পর থেকে ৪৮ ঘণ্টা পার হয়ে গিয়েছে। এখনও শ্রমিকদের কাছে পৌঁছতে পারেনি উদ্ধারকারী দল। জল, কাদা, ধ্বংসাবশেষ উদ্ধারকাজে বাঁধার সৃষ্টি করছে। সোমবার উদ্ধার অভিযান সম্পর্কে সাংবাদিকদের ব্যাখা দিতে গিয়ে তেলেঙ্গানার মন্ত্রী কৃষ্ণ রাও বললেন, 'সত্যি বলতে সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া শ্রমিকদের বেঁচে থাকার সম্ভাবনা খুব, খুব, খুবই ক্ষীণ। সুড়ঙ্গের ভিতরে প্রায় ২৫ ফুট জায়গা জুড়ে কাদা জমে রয়েছে'।
আরও পড়ুনঃ ৪৮ ঘণ্টা পার, এখনও পৌঁছানো গেল না সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা শ্রমিকদের কাছে, উদ্ধারকাজের গতি কতদূর?
জীবিত অবস্থায় কী উদ্ধার হবেন শ্রমিকেরা? আশঙ্কা...
VIDEO | Telangana tunnel collapse: Telangana Minister Jupally Krishna Rao (@jupallyk_rao) briefs media over over the ongoing rescue operation in Nagarkurnool.
A section of a tunnel collapsed in the Srisailam Left Bank Canal (SLBC) project on Saturday, trapping eight people.… pic.twitter.com/Sv94S4aBxX
— Press Trust of India (@PTI_News) February 23, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 17, 3641 05:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

