Teesta Stage V Powerhouse Destroyed: ভয়াবহ ধসে হুড়মুড়িয়ে ভাঙল তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রের একাংশ, হতাহতের কোন খবর নেই (দেখুন ভিডিও)
গত বেশ কয়েক সপ্তাহ ধরে সিকিমের বিভিন্ন প্রান্তে ধসের খবর পাওয়া গেছে। যার জেরে প্রচুর ক্ষয়ক্ষতিও হয়েছে। মঙ্গলবার সকালে ফের একবার ভয়াবহ ধসের ছবি দেখল সিকিমবাসী। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রের একাংশ।
গত বেশ কয়েক সপ্তাহ ধরে সিকিমের বিভিন্ন প্রান্তে ধসের খবর পাওয়া গেছে। যার জেরে প্রচুর ক্ষয়ক্ষতিও হয়েছে। মঙ্গলবার সকালে ফের একবার ভয়াবহ ধসের ছবি দেখল সিকিমবাসী। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রের একাংশ। ঘটনাটি ঘটেছে বালুতার এলাকায়।ধসের জেরে পাহাড় লাগোয়া ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের তিস্তা স্টেজ-৫ বাঁধটি ভেঙে পড়ে। তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই। বাঁধ ভাঙার দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা হয়ে যায় ভাইরাল।ভাইরাল ভিডিয়ো দেখে আতঙ্কিত স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকরা।
#BreakingNews A massive landslide destroyed the power station of NHPC's Teesta Stage 5 dam in Sikkim.#sikkim #landslide pic.twitter.com/b9kskrgDTy
— AARITRA GHOSH (@JournoAaritra) August 20, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 21, 2024 12:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

