Supriya Sule: এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলের হোয়াটসঅ্যাপ হ্যাক, ৪০০ ডলার চেয়ে হুমকি ফোন

লোকসভার সাংসদ রবিবার এক্স হ্যান্ডেলে জানান, তাঁর ফোন এবং হোয়াটসঅ্যাপ কেউ বা কারা হ্যাক করে নিয়েছে। তাই এই মুহূর্তে তাঁকে ফোন এবং মেসেজ করা থেকে সকলকে বিরত থাকতে বলেন তিনি।

Supriya Sule: এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলের হোয়াটসঅ্যাপ হ্যাক,  ৪০০ ডলার চেয়ে হুমকি ফোন
Supriya Sule (Photo Credits: ANI)

এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলের (Supriya Sule) হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করার ঘটনায় এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করল পুনে পুলিশ (Pune Police)। মহারাষ্ট্রের (Maharashtra) পুনে (Pune) জেলার বারামতি লোকসভার সাংসদ রবিবার এক্স হ্যান্ডেলে জানান, তাঁর ফোন এবং হোয়াটসঅ্যাপ কেউ বা কারা হ্যাক করে নিয়েছে। তাই এই মুহূর্তে তাঁকে ফোন এবং মেসেজ করা থেকে সকলকে বিরত থাকতে বলেন তিনি। এই ঘটনার ঠিক পরের দিনই এনসিপি সাংসদ অভিযোগ করেন, তাঁর দলের কাছে বার্তা পাঠিয়ে প্রতারকরা ৪০০ ডলার টাকা দাবি করেছে। ঘটনার গুরুত্ব বিচারক করে এবার অভিযোগ দায়ের করল পুনে পুলিশ। মঙ্গলবার এক পুলিশ আধিকারিক জানান, তথ্য প্রযুক্তি আইনের প্রাসঙ্গিক বিধানের অধীনে একজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 17, 4346 05:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).