Sukanta Majumdar: সন্দেশখালির ঘটনার পুনরাবৃত্তি, ভূপতিনগরের ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের

Sukanta Majumdar: সন্দেশখালির ঘটনার পুনরাবৃত্তি, ভূপতিনগরের ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Sukanta Majumdar (Photo Credits: ANI)

শনিবার সকালে মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণকাণ্ডের তদন্তে গিয়ে গ্রামবাসীর হাতে আক্রান্ত হন এনআইএ (NIA) আধিকারিকরা। ভাঙা হয় গাড়ির কাঁচ। ভোটের আগে এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্য় বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার দাবি, "ভূপতিনগরের ঘটনাটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা সন্দেশখালির ঘটনার পুনরাবৃ্ত্তি। এর আগে যেভাবে ইডির ওপর হামলা হয়েছিল, ঠিক একইভাবে এখানেও হামলা করা হয়েছে এনআইএ-এর ওপর। পরিকল্পনামাফিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এই ধরণের হামলা করছে"।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 06, 2024 04:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).