Operation Kaveri: সুদান থেকে মুম্বইতে ফিরেই 'ভারত মাতা কী জয়' স্লোগান ভারতীয়দের, দেখুন ভিডিয়ো
সুদান (Sudan) থেকে ভারতীয়দের (Indian) নিয়ে দ্বিতীয় বিমান হাজির হল মুম্বইতে। এবার ২৪৬ জন ভারতীয়কে নিয়ে বায়ুসেনার ওই বিমানটি সুদান থেকে মুম্বইতে ফেরে। বিদেশ মন্ত্রকের তরফে অফিসিয়ালি এই খবর প্রকাশ করা হয়। মুম্বইতে নেমে 'ভারত মাতা কী জয়' বলে স্লোগান দিতে শুরু করেন সুদান ফেরৎ ভারতীয়রা।
#OperationKaveri | Second flight carrying 246 Indian evacuees from Sudan, lands in Mumbai pic.twitter.com/KyTQXB2xS1
— ANI (@ANI) April 27, 2023
গৃহযুদ্ধ কবলিত সুদানের পরিস্থিতি অত্যন্ত জটিল। সেখানে যাতে কোনও ভারতীয়কে আটকে থাকতে না হয়, সে বিষয়ে বিদেশ মন্ত্রকের করফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। সুদানে ৭২ ঘণ্টার যুদ্ধ বিরতি ঘোষণা করেছে সে দেশের বিবাদমান সেনা এবং আধাসেনা কর্তৃপক্ষ। এই ৭২ ঘণ্টার মধ্যে যাতে সে দেশে আটকে থাকা সব ভারতীয়দের নিরাপদ জায়গায় সরিয়ে আনা যায়, সেই চেষ্টাই বিদেশ মন্ত্রক শুরু করেছে।
#WATCH | Second flight carrying 246 Indian evacuees from Sudan, lands in Mumbai#OperationKaveri pic.twitter.com/4PTRZflZgo
— ANI (@ANI) April 27, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 27, 2023 04:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

