Sudan Crisis: সুদান থেকে দেশে ফিরলেন এক দল ভারতীয়, সকলের গলাতেই সরকারের প্রশংসার একই সুর (দেখুন ভিডিও)

অপারেশন কাবেরীর মাধ্যমে সংঘাত-বিধ্বস্ত সুদান থেকে ভারতীয়দের সরিয়ে নেওয়ার প্রচেষ্টা শুরু করেছে ভারত সরকার। যার ফলে দেশে ফিরেই কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ দিতে ভোলেননি উদ্ধার হওয়া ভারতীয়রা

Sudan Crisis: সুদান থেকে দেশে ফিরলেন এক দল ভারতীয়, সকলের গলাতেই সরকারের প্রশংসার একই সুর (দেখুন ভিডিও)
Indian coming from sudan Photo Credit: Twitter@ANI

সুদানে আটকে পড়া ভারতীয় যাত্রীদের নিয়ে আরেকটি বিমান আজ সকালে মুম্বাই এসে পৌঁছেছে।  অপারেশন কাবেরীর মাধ্যমে সংঘাত-বিধ্বস্ত সুদান থেকে ভারতীয়দের সরিয়ে নেওয়ার প্রচেষ্টা শুরু করেছে ভারত সরকার। যার ফলে দেশে ফিরেই কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ দিতে ভোলেননি উদ্ধার হওয়া ভারতীয়রা।

কর্ণাটকের বাসিন্দা মহেশ  মুম্বাই বিমানবন্দরে দাঁড়িয়ে বললেন- "আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাতে চাই। প্রথমে আমাদের পোর্ট সুদানে নিয়ে আসা হয়েছিল এবং তারপরে আমাদের সৌদি আরবে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানেও আমরা ভাল ব্যবস্থা পেয়েছি,"

 ওডিশার বাসিন্দা অপর এক ভারতীয় নাগরিক মুম্বাই পৌঁছে তার অভিজ্ঞতা বর্ণনা করেছেন এবং বলেছেন, "সুদানে ভারতের একটি খুব ভাল এবং শক্তিশালী প্রতিপত্তি রয়েছে। যেখানে আমেরিকার মতো একটি দেশ তার লোকদের সরিয়ে নিতে সক্ষম হয়নি সেখানে  কিন্তু ভারত সরকার তার লোকজনকে নিরাপদে বের করে এনেছে।  আমি এই পদক্ষেপের জন্য সরকার এবং সমস্ত ব্যবস্থাপনাকে ধন্যবাদ জানাই।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 05, 2023 09:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).