Prashant Kishor: নির্বাচনের আগেই ভারতরত্ন দিয়ে জনগণকে ৫ বছরের সমস্যা ভোলাতে চাইছে বিজেপি, দাবি ভোটকূশলী পিকের
শনিবার রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হল ভারতরত্ন অনুষ্ঠান। সম্মান জানানো হয়েছে দেশের বিভিন্ন প্রান্তের বিশেষ ব্যক্তিত্বদের। যার মধ্যে অন্যতম বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর (Karpoori Thakur)। এই নিয়ে ভোটকূশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor) বলেন, "কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়া হয়েছে এটা খুব ভালো কথা। কিন্তু হঠাৎ লোকসভা নির্বাচনের আগে কেন? যখনই কোনও নির্বাচন হবে তার ১-২ মাস আগে থেকে এই ধরণের অনুষ্ঠান করলে ৫ বছরের সমস্যা জনগণ ভুলে যাবে? বিজেপি হোক বা কংগ্রেস কিংবা জেডিইউ কোনও সরকারই রাজ্যের বেকারত্ব কমাতে পারেনি। লোকসভা ভোটের আগে এই ইস্যুগুলি নিয়ে যাতে কেউ মাথা না ঘামায় তারজন্যই এধরণের অনুষ্ঠান করা হচ্ছে"।
Watch: Political strategist Prashant Kishor says, "While it's commendable that Karpoori Thakur is being awarded the Bharat Ratna, such announcements are typically made 1 to 2 months before elections so people forget their 5-year issues and make the same mistake again." pic.twitter.com/hTOJlkHIsd
— IANS (@ians_india) March 30, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 30, 2024 03:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

