Dog Attack Caught on Camera: রাস্তার মাঝে তরুণীর উপর ঝাঁপিয়ে পড়ল একঝাঁক পথকুকুর, তারস্বরে চিৎকার, দেখুন CCTV ফুটেজ

তরুণীর চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরাও। কুকুরগুলোকে তাড়িয়ে দেয় সকলে মিলে। শান্তির নিঃশ্বাস নেয় তরুণী।

Dog Attack Caught on Camera: রাস্তার মাঝে তরুণীর উপর ঝাঁপিয়ে পড়ল একঝাঁক পথকুকুর, তারস্বরে চিৎকার, দেখুন CCTV ফুটেজ
Dog Attack Caught on Camera in Alwar (Photo Credits: X)

Dog Attack Caught on Camera: পথকুকুরের হামলার শিকার তরুণী। রাজস্থানের (Rajasthan) আলওয়ার জেলার জে কে নগর কলোনি এলাকায় শুক্রবার বিকেলে ঘটেছে ঘটনাটি। প্রায় ৮-১০টি পথকুকুর মিলে বছর ১৮-র তরুণীকে ছেঁকে ধরে। ভয়ে, আতঙ্কে তারস্বরে চিৎকার শুরু করে সে। সেই সময়েই ওই রাস্তা দিয়ে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন এক মহিলা। স্কুটি থামিয়ে তরুণীকে সাহায্যের জন্যে এগিয়ে আসেন তিনি। তরুণীর চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরাও। কুকুরগুলোকে তাড়িয়ে দেয় সকলে মিলে। শান্তির নিঃশ্বাস নেয় তরুণী। রাস্তার পাশে একটি বাড়ির বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে পথকুকুরের ওই তরুণী উপর হামলে পড়ার ভিডিয়ো। কুকুরের কামড়ে আহত তরুণীকে চিকিৎসার জন্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পথকুকুরের হামলার শিকার তরুণীঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 08, 2025 01:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).