Stock Market Crash: সপ্তাহের শুরুতে শেয়ার বাজারে বিশাল পতন, সেনসেক্স কমল ১৪০০ পয়েন্ট ও নিফটি কমল ৪৭০ এর বেশি

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি-৫০ ২৪৩০০ -এর কাছাকাছি পৌঁছেছিল৷ সকাল ৯.৪৫মিনিটে বিএসই সেনসেক্স ১৪৫৭ পয়েন্ট বা ১.৮০% কমে ৭৯৫২৪.৭৫ এ ট্রেড করছিল। এই সময়ের মধ্যে নিফটি-৫০ ৪৪৬পয়েন্ট বা ১.৮০% হ্রাস পেয়ে ২৪২৭২.১০ এ দাঁড়িয়ে ছিল

Stock Market Crash: সপ্তাহের শুরুতে শেয়ার বাজারে বিশাল পতন, সেনসেক্স কমল ১৪০০ পয়েন্ট ও নিফটি কমল ৪৭০ এর বেশি
Share Market Photo Credit: Twitter@ians_india

সপ্তাহের শুরুতে আজ ভারতীয় শেয়ারবাজারে ব্যাপক পতন দেখা গেছে। যেখানে বম্বে স্টক এক্সচ্যাঞ্জ(BSE)-এর সেনসেক্স ৮০,০০০-এর নীচে চলে গিয়েছিল, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে( NSE)-এর নিফটি-৫০ ২৪৩০০ -এর কাছাকাছি পৌঁছেছিল৷ সকাল ৯.৪৫মিনিটে বিএসই সেনসেক্স ১৪৫৭ পয়েন্ট বা ১.৮০% কমে ৭৯৫২৪.৭৫ এ ট্রেড করছিল। এই সময়ের মধ্যে নিফটি-৫০ ৪৪৬পয়েন্ট বা ১.৮০% হ্রাস পেয়ে ২৪২৭২.১০ এ দাঁড়িয়ে ছিল। যদিও এই সময়ের মধ্যে, সান ফার্মা, হিন্দুস্তান ইউনিলিভার, এশিয়ান পেইন্টস এবং নেসলে ৩০ -শেয়ারের বম্বে স্টক এক্সচ্যাঞ্জ (BSE) সেনসেক্স সূচকে এগিয়ে ছিল। যে কোম্পানিগুলি আজ সবচেয়ে বেশি লোকসান করছে তাদের মধ্যে রয়েছে টাটা মোটরস(Tata Motors), টাটা স্টিল(Tata Steel) মারুতি সুজুকি( Maruti Suzuki), রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড( RIL) জে এস ডাব্লু  স্টিল( JSW Steel) এবং এম এন্ড এম (M&M)। বিশেষজ্ঞদের মতে, আমেরিকার অর্থনীতিতে মন্দার আশঙ্কায় বাজারে এই পরিবর্তন দেখা গেছে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 05, 2024 10:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).